চু*রি যাওয়া ১১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রে*ফতার ১
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ AM

শাহপরান থানার অভি*যান

চু*রি যাওয়া ১১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রে*ফতার ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ১০:০৮:৪৩ PM

চু*রি যাওয়া ১১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রে*ফতার ১

ছবি:সংগৃহীত


শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ১১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন মিরাপাড়া গরুর বাজারে এ ঘটনা ঘটে। গরু ব্যবসায়ী মো. আব্দুর রহমানের সঙ্গে ক্রেতা সেজে গরু কেনাবেচার বিষয়ে কথা বলতে থাকে মো. সিরাজ মিয়া (৫৭) নামের এক ব্যক্তি। একপর্যায়ে সুযোগ বুঝে ব্যবসায়ীর ব্যাগে থাকা গরু বিক্রির ১৪টি বান্ডেলে রাখা ১১ লাখ ২০ হাজার টাকা কৌশলে চুরি করে নিয়ে যায় সে।

পরে ব্যবসায়ী টাকাভর্তি ব্যাগটি খুঁজে না পেয়ে বাজারে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে কদমতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে চুরি যাওয়া পুরো টাকা উদ্ধারসহ অভিযুক্ত সিরাজ মিয়াকে আটক করে।

গ্রেফতারকৃত সিরাজ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম ঈসমাইল মিয়া এবং মায়ের নাম মৃত চাঁন বানু।

এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ