৮ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার আশাবাদ প্রশাসকের
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ AM

৮ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার আশাবাদ প্রশাসকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৬ ০২:৫৬:৪২ PM

৮ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার আশাবাদ প্রশাসকের

ছবি:সংগৃহীত


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরী যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ ধর্মীয় উৎসবের অন্যতম অনুষঙ্গ পশু কোরবানি। তবে কোরবানির পর জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের পানি দিয়ে সড়ক পরিষ্কার এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করতে দেখা যায়। কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে একাধিক টিম মাঠে কাজ করছে।

এদিকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিতে মাঠে উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করে কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম কোরবানির পর ৮ ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করা হবে। কর্মীরা যেভাবে আন্তরিকতা ও উদ্দীপনা নিয়ে কাজ করছেন, তাতে নির্ধারিত সময়ের মধ্যেই সিলেটবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।’

এসময় সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, মো. মাহবুবুর রহমানসহ সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ