সিলেটে হামের উ'পসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ AM

সিলেটে হামের উ'পসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ০৩:০৯:০৮ PM

সিলেটে হামের উ'পসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। 

সব মিলিয়ে সিলেটে নিশ্চিত হাম ও এর উপসর্গে এ পর্যন্ত ৫৮ জন শিশুর মৃত্যু হলো। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিদের মৃত্যু উপসর্গে।

সর্বশেষ মারা যাওয়া শিশুর নাম আরিম (৯ মাস)। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা। আরিম সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। 

এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২০৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ১৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত বিভাগে ১৬৫ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আছেন হবিগঞ্জের ২১ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারের ১৬ জন, সুনামগঞ্জের ৮৬ জন ও সিলেটের ৪২ জন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ