জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির কর্মসূচি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ AM

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ০২:২৩:০২ PM

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

ছবি : সংগৃহীত


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার (৩০ মে) বিকেলে আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিল শেষে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌরসভায় স্থানীয় সুবিধা ও বাস্তবতা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।

শাহাদাৎবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ