হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ AM

হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ১২:৪০:৪১ PM

হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু


গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগ ও এর উপসর্গে চলতি বছর ৬০ জন শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। আর বাকি ৫৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৪১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৩০ মে ) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার নাম হুমায়রা (৬ মাস) এবং সে সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা। মারা যাওয়া অপর শিশুর নাম আব্দুল্লাহ আল মাহিন (৮ মাস)। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৬৫ জনের শরীরে ল্যাব কনফার্ম সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ২১ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৮৬ জন এবং সিলেট জেলায় ৪২ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনকে সন্দেহজনক হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন এবং রাগিব-রাবেয়া হাসপাতালে আরও ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগজুড়ে ২৩৭ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ২২ জন ভর্তি রয়েছেন। অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বাকি রোগীরা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ