সিলেটে বিপুল পরিমাণ ই'য়াবাসহ গ্রে'প্তার ১
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ AM

সিলেটে বিপুল পরিমাণ ই'য়াবাসহ গ্রে'প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৩:০০:১২ PM

সিলেটে বিপুল পরিমাণ ই'য়াবাসহ গ্রে'প্তার ১


সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

আজ সোমবার (৩১ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল।

এসএমপি'র মিডিয়া সেল জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এএসআই মো. মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টি রোডে জনৈক ছত্তার মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবাসহ রাজ লাল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার রাজ লাল সিলেট নগরীর কাষ্টঘর এলাকার মৃত কৃষন লালের ছেলে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি'র মিডিয়া সেল।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ