সিলেটে যুবক খু*ন: অভিযুক্ত বন্ধু আট*ক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ AM

সিলেটে যুবক খু*ন: অভিযুক্ত বন্ধু আট*ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৭:৩৪:৫৭ PM

সিলেটে যুবক খু*ন: অভিযুক্ত বন্ধু আট*ক

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকায় জুয়েল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মো. হাবিলকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ মে) দুপুরে গোয়ালীছড়া খালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। তিনি বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন রায়নগর দপ্তরীপাড়ার সাকের কলোনিতে বসবাস করতেন।

আটক মো. হাবিল সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানার বালুচর এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে জুয়েল ও হাবিলের মধ্যে রায়নগরের মইন মাস্টারের কলোনির সামনে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে জুয়েলকে পাশের গোয়ালীছড়া খালে ফেলে দেওয়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনা দেখতে পেয়ে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ঘটনার পর স্থানীয় জনতা হাবিলকে আটক করে মারধর করে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিল ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের কথা উল্লেখ করেছেন। তবে এসব দাবির সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. মনজুরুল আলম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ