ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাসের ওপর হা*মলার প্রতিবাদে ক্ষো*ভ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩০ PM

হামলাকারীদের গ্রে*প্তার ও দৃ*ষ্টান্তমূলক শা*স্তির দাবি দোকান মালিক সমিতি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাসের ওপর হা*মলার প্রতিবাদে ক্ষো*ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৮:১২:১৬ PM

ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাসের ওপর হা*মলার প্রতিবাদে ক্ষো*ভ

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর সেনপাড়া এলাকায় ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাসের ওপর হামলার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী সংগঠন এবং বাম রাজনৈতিক জোটের নেতৃবৃন্দ। তারা আহত ব্যবসায়ীকে হাসপাতালে গিয়ে দেখে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রোববার (৩১ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন খগেন্দ্র চন্দ্র দাসকে দেখতে যান বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সিলেট জেলা শাখার নেতারা। এ সময় তারা আহত ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতারা বলেন, একজন ব্যবসায়ীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত উদ্বেগজনক। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান তারা। অপরদিকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, দেশে নারী-শিশু নির্যাতন, হত্যা এবং মব সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। নেতৃবৃন্দ মব সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে দ্রুত উদ্যোগ গ্রহণের পাশাপাশি খগেন্দ্র চন্দ্র দাসের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। হাসপাতালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, যুগ্ম মহাসচিব হোসেন আহমদ ও মনজুর আহমদ, শ্রমবিষয়ক সম্পাদক সুয়েব আহমদ অভি, শিবগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বক্স, বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুৎ কান্তি সেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাসদ নেতা মনজুর রিপন, প্রিতম দাস এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দোয়েল রায় প্রমুখ।

সিলেট নগরীর সেনপাড়া এলাকায় ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাসের ওপর হামলার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী সংগঠন এবং বাম রাজনৈতিক জোটের নেতৃবৃন্দ। তারা আহত ব্যবসায়ীকে হাসপাতালে গিয়ে দেখে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রোববার (৩১ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন খগেন্দ্র চন্দ্র দাসকে দেখতে যান বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সিলেট জেলা শাখার নেতারা। এ সময় তারা আহত ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতারা বলেন, একজন ব্যবসায়ীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত উদ্বেগজনক। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান তারা।

অপরদিকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, দেশে নারী-শিশু নির্যাতন, হত্যা এবং মব সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। নেতৃবৃন্দ মব সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে দ্রুত উদ্যোগ গ্রহণের পাশাপাশি খগেন্দ্র চন্দ্র দাসের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

হাসপাতালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, যুগ্ম মহাসচিব হোসেন আহমদ ও মনজুর আহমদ, শ্রমবিষয়ক সম্পাদক সুয়েব আহমদ অভি, শিবগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বক্স, বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুৎ কান্তি সেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাসদ নেতা মনজুর রিপন, প্রিতম দাস এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দোয়েল রায় প্রমুখ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: