ছবি:সংগৃহীত
তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি, মাদকের ভয়াল থাবা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও শারীরিক চর্চা অত্যন্ত জরুরি। শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা ও জাতীয়তাবোধ তৈরি করে। মাদকের সহজলভ্যতা থেকে তরুণদের মনস্তাত্ত্বিক মনোযোগ দূরে রাখতে মাঠের খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা মানসিক চাপ কমায়, শারীরিক সক্ষমতা বাড়ায় এবং সুস্বাস্থ্য নিশ্চিত করে। এমনকি দলীয় খেলার মাধ্যমে তরুণদের মাঝে দলগত কাজ করার ক্ষমতা (টিমওয়ার্ক) সহমর্মিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। স্হানীয় পর্যায়ে তরুণরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে সকলের উচিত নিজ নিজ এলাকার তরুণদের জন্য খেলার পরিবেশ তৈরি করা এবং ক্রীড়াঙ্গনকে আরও আকর্ষণীয় করে তোলা। রবিবার ৩১ মার্চ বিকেলে গোয়াইনঘাট ছাতার গ্রাম ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন,সাবেক চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম। গোয়াইনঘাট উপজেলার পরগনা বাজার ফুটবল স্পোর্টিং ক্লাব বনাম কানাইঘাট কর্ণফুলি ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং এক শূন্য গোলে পরগনা বাজার ফুটবল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।ছাতার গ্রাম ফুটবল গ্রাউন্ডে রিফাতের সঞ্চালনায় ও শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আতিফুর রহমান আতিক,কানাইঘাট কর্ণফুলি ফুটবল একাডেমির সহ-সভাপতি জুবেল আহমদ এবং বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সদস্যবৃন্দ।
তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি, মাদকের ভয়াল থাবা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও শারীরিক চর্চা অত্যন্ত জরুরি। শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা ও জাতীয়তাবোধ তৈরি করে। মাদকের সহজলভ্যতা থেকে তরুণদের মনস্তাত্ত্বিক মনোযোগ দূরে রাখতে মাঠের খেলাধুলার বিকল্প নেই।
নিয়মিত খেলাধুলা মানসিক চাপ কমায়, শারীরিক সক্ষমতা বাড়ায় এবং সুস্বাস্থ্য নিশ্চিত করে। এমনকি দলীয় খেলার মাধ্যমে তরুণদের মাঝে দলগত কাজ করার ক্ষমতা (টিমওয়ার্ক) সহমর্মিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। স্হানীয় পর্যায়ে তরুণরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে সকলের উচিত নিজ নিজ এলাকার তরুণদের জন্য খেলার পরিবেশ তৈরি করা এবং ক্রীড়াঙ্গনকে আরও আকর্ষণীয় করে তোলা।
রবিবার ৩১ মার্চ বিকেলে গোয়াইনঘাট ছাতার গ্রাম ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন,সাবেক চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম।
গোয়াইনঘাট উপজেলার পরগনা বাজার ফুটবল স্পোর্টিং ক্লাব বনাম কানাইঘাট কর্ণফুলি ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং এক শূন্য গোলে পরগনা বাজার ফুটবল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।ছাতার গ্রাম ফুটবল গ্রাউন্ডে রিফাতের সঞ্চালনায় ও শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আতিফুর রহমান আতিক,কানাইঘাট কর্ণফুলি ফুটবল একাডেমির সহ-সভাপতি জুবেল আহমদ এবং বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সদস্যবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




