বিয়ানীবাজারে রুপকের মৃ*ত্যু নিয়ে র*হস্য, হ*ত্যার অভি*যোগ স্বজনদের
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ AM

দুই হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ানীবাজারে রুপকের মৃ*ত্যু নিয়ে র*হস্য, হ*ত্যার অভি*যোগ স্বজনদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ১২:৪২:০৬ AM

বিয়ানীবাজারে রুপকের মৃ*ত্যু নিয়ে র*হস্য, হ*ত্যার অভি*যোগ স্বজনদের

ছবি:সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়া গ্রামে সাদিকুল ইসলাম রুপক (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই হাত বাঁধা অবস্থায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখা যাওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে পরিবারের সদস্যরা রুপকের কক্ষের দরজা খুলে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি বিয়ানীবাজার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সাদিকুল ইসলাম রুপক বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া গ্রামের আব্দুল মুক্তাদিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঘটনাটির প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে নিহতের স্বজনদের দাবি, দুই হাত বাঁধা অবস্থায় আত্মহত্যা করা স্বাভাবিক নয়। তাদের সন্দেহ, রুপককে হত্যা করে পরিকল্পিতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং সবদিক বিবেচনায় রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ