জৈন্তাপুরে কিশোরকে বলা'ৎকা'র, কবিরাজের বি'রুদ্ধে মা'মলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ AM

জৈন্তাপুরে কিশোরকে বলা'ৎকা'র, কবিরাজের বি'রুদ্ধে মা'মলা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০২:০৫:২৫ PM

জৈন্তাপুরে কিশোরকে বলা'ৎকা'র, কবিরাজের বি'রুদ্ধে মা'মলা


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে এক কবিরাজকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার (৩১ মে) রাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি এলাকার মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পে ফারজানা আক্তারের বাড়িতে কবিরাজি চিকিৎসা দিতে আসেন দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের আব্দুর রকিব। তিনি ওই এলাকায় অবস্থানকালে একই উপজেলার দরবস্ত ইউনিয়নের এক ১৬ বছর বয়সী কিশোরকে কোরআন তিলাওয়াত শেখানোর কথা বলে রাত ৯টার দিকে ওই বাড়িতে নিয়ে আসেন।

অভিযোগ রয়েছে, রাত গভীর হলে জিন-সংক্রান্ত চিকিৎসার অজুহাতে অভিযুক্ত আব্দুর রকিব ঘরে থাকা লোকজনকে দূরে থাকার নির্দেশ দেন। পরে তার নির্দেশে কিশোরসহ তাকে একটি কক্ষে রাখা হয় এবং বাইরে থেকে দরজায় তালা লাগানো হয়। ঘরের আশপাশে কেউ অবস্থান করলে জিনের আছর লাগতে পারে বলেও তিনি সতর্ক করেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঘরের ভেতর থেকে কিশোরের চিৎকার ও কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন সন্দেহবশত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা ঘরের ভেতরে আপত্তিকর অবস্থার আলামত দেখতে পেয়ে কিশোরকে উদ্ধার করেন এবং অভিযুক্ত আব্দুর রকিবকে আটক করে রাখেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। পরবর্তীতে কিশোরের মায়ের করা অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি বলেন, একজন ১৬ বছর বয়সী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুর রকিব নামের একজনকে আটক করা হয়েছে। পরে ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে বাংলাদেশ পেনাল কোড ৩৭৭ ধারায়   মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আজ সোমবার (১ জুন) পুলিশ পাহারায় অভিযুক্ত রকিবকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ