হা'মের উপসর্গে সিলেটে আরও ১ শিশুর মৃ'ত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ AM

হা'মের উপসর্গে সিলেটে আরও ১ শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০২:৪৩:১২ PM

হা'মের উপসর্গে সিলেটে আরও ১ শিশুর মৃ'ত্যু

ছবি : সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ সিলেটে নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে ৬১ জন শিশুর মৃত্যু হলো।

সোমবার (১ জুন) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ মারা যাওয়া শিশুর বয়স ১৭ মাস। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলায়। হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এদিকে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৮ জন। তাদেরকে নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন রোগী ভর্তি আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারও হাম রোগ শনাক্ত হয়নি।

এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মারা যাওয়া ৬১ শিশুর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছে ৪ জন এবং বাকিরা মারা গেছে হামের উপসর্গে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ