জগন্নাথপুরে মহাসড়কে বিএনপি কর্মীদের পিকেটিং ও ঝটিকা মিছিল
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৬ PM

জগন্নাথপুরে মহাসড়কে বিএনপি কর্মীদের পিকেটিং ও ঝটিকা মিছিল

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০২:৩২:৫৬ AM

জগন্নাথপুরে মহাসড়কে বিএনপি কর্মীদের পিকেটিং ও ঝটিকা মিছিল

সুনামগঞ্জ জগন্নাথপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে বিএনপি কর্মীদের পিকেটিং ও ঝটিকা মিছিল


সুনামগঞ্জ জগন্নাথপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে বিএনপি কর্মীদের পিকেটিং ও ঝটিকা মিছিল দেখ যাচ্ছে। ঢিলেঢালাভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। দ্বিতীয় দফার শেষ দিন বিভিন্ন সড়কে হালকা যানবাহন চলাচল করছে। তবে এই সড়কে দূর পাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। 

আজ সোমবার (০৬ নভেম্বর) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বিএনপি কর্মীরা অবরোধের সমর্থনে জগন্নাথপুর সুনামগঞ্জ ঢাকা আঞ্চলিক  মহাসড়কে ঝটিকা মিছিল ও পিকেটিং করেন। ঝটিকা এ কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে দ্রুত এলাকা থেকে সটকে পড়েন তারা।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, নাশকতা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদস্যদের জগন্নাথপুরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছি,জগন্নাথপুরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

প্রসঙ্গত, সরকার পতনের একদফা দাবি এবং ঢাকায় গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, হামলায় নেতাকর্মীর মৃত্যু, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডাকে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দিয়েছে। একই আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দফায় ৫ অক্টোবর ভোর থেকে ৭ অক্টোবর ভোর পর্যন্ত অবরোধ ডেকেছে বিএনপি ও জামায়াত।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী