আবুল হোসেন হত্যা: আসামি গ্রেফতার না হলে ৭ জুন থেকে কোম্পানীগঞ্জে পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ AM

আবুল হোসেন হত্যা: আসামি গ্রেফতার না হলে ৭ জুন থেকে কোম্পানীগঞ্জে পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৭:১১:১৩ PM

আবুল হোসেন হত্যা: আসামি গ্রেফতার না হলে ৭ জুন থেকে কোম্পানীগঞ্জে পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে আবুল হোসেন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আগামী ৭ জুনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য উপজেলায় সকল ধরনের পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।

সোমবার  সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

সভার শুরুতেই নিহত আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলার ট্রাক পিকআপ কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাউসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, কোষাধ্যক্ষ বাদল মিয়া, নিহত আবুল হোসেনের ভাই নুর মিয়া, আব্দুল মতিন (ভিআইপি), সদস্য আবদুল জলিল ডালিম মিয়া ,ইমরান মিয়া, কামাল আহমদ, মাস্টার আনোয়ার হোসেন, সেলিম আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গত ২১ মে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় সন্ত্রাসীদের হামলায় গৌরীনগর গ্রামের আবুল হোসেন গুরুতর আহত হন। পরে তিনি ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭ জুনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখা হবে। পাশাপাশি উপজেলায় নিত্যপ্রয়োজনীয় মালামাল প্রবেশ ও বহির্গমনও বন্ধ করে দেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ