গোলাপগঞ্জে ১৫ পিস ই*য়াবাসহ এক মা*দক কারবারি আ*টক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ AM

গোলাপগঞ্জে ১৫ পিস ই*য়াবাসহ এক মা*দক কারবারি আ*টক

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ১২:১৭:২৭ AM

গোলাপগঞ্জে ১৫ পিস ই*য়াবাসহ  এক মা*দক কারবারি আ*টক

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ফাজিলপুর গ্রাম থেকে ১৫ পিস ইয়াবাসহ সুয়েল আহমদ রানা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় যুবসমাজ। সোমবার (১ জুন) বিকেল প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আটক সুয়েল আহমদ রানা পূর্ব ফাজিলপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রানা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সোমবার বিকেলে স্থানীয় যুবকরা তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি ২নং সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনুকে জানানো হলে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় খবর দেন।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে নিজেদের হেফাজতে নেয় এবং উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে।

স্থানীয়দের দাবি, এর আগেও বিভিন্ন সময়ে মাদক সংক্রান্ত অভিযোগে রানাকে আটক করা হলেও জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে ২নং সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে থানায় অবহিত করি। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ