বিশ্বনাথে আবরার ইলিয়াস অর্ণবের বৃক্ষরোপণ কর্মসূচি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ AM

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য

বিশ্বনাথে আবরার ইলিয়াস অর্ণবের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৭:৩৯:২৭ PM

বিশ্বনাথে আবরার ইলিয়াস অর্ণবের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ  প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর জ্যেষ্ঠ পুত্র, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার অলংকারী ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ‘আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী’ গড়ার প্রত্যয় নিয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্বনাথ থেকে এ উদ্যোগের যাত্রা শুরু হয়।

ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, “পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পর্যায়ক্রমে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রতিটি এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশ সংরক্ষণে আমাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ইউপি সদস্য শামিম আহমদ, সংরক্ষিত নারী সদস্য নুরবী বেগম, লিয়াকত মিয়া, আব্দুর রাজ্জাক, বশির মিয়া, লিটন মিয়া, আলী হোসেন মোল্লা, যুবনেতা আব্দুল ওয়াহিদ, ছাদিকুর রহমান, রিপন মিয়া, জসিম উদ্দিন, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, শাহ টিপু, রুবেল আহমেদ, এমরান উদ্দিন, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেব আহমদ, খালেদ মিয়া, রহমত আলী, আজাদ মিয়া, ছামি মিয়া, তাওহিদ ও আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ