জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃ*ত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ AM

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃ*ত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৯:৩৮:১৫ PM

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে চার্জলাইন থেকে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লালু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন)  সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লালু মিয়া ওই গ্রামের মৃত জাহিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আজ সকালে লালু মিয়া তাঁর ছেলের টমটম গাড়িটি চার্জলাইন থেকে খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ