সিলেট মহানগরে সুইচ গিয়ার চা*কু বিক্রি, বহন ও ব্যবহার নিষিদ্ধ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ AM

জনস্বার্থে গণবিজ্ঞপ্তি

সিলেট মহানগরে সুইচ গিয়ার চা*কু বিক্রি, বহন ও ব্যবহার নিষিদ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ১০:২৯:৫৫ PM

সিলেট মহানগরে সুইচ গিয়ার চা*কু বিক্রি, বহন ও ব্যবহার নিষিদ্ধ

ছবি:সংগৃহীত


 জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সিলেট মহানগর এলাকায় সুইচ গিয়ার চাকু (Switch Gear Knife) ক্রয়-বিক্রয়, বহন, মজুদ, সরবরাহ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (২ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর এলাকার জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুইচ গিয়ার চাকুর ক্রয়-বিক্রয়, বহন, মজুদ, সরবরাহ এবং ব্যবহার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জনস্বার্থে জারি করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ