এক হাজার শয্যার হাসপাতাল স্থান নির্বাচনের উদ্দেশ্যে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ AM

এক হাজার শয্যার হাসপাতাল স্থান নির্বাচনের উদ্দেশ্যে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ১১:৫০:৫৬ PM

এক হাজার শয্যার হাসপাতাল স্থান নির্বাচনের উদ্দেশ্যে  সিলেটে  মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


চীনের বিনিয়োগে সিলেটে প্রস্তাবিত এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামীকাল সিলেট সফরে আসছেন।

জানা গেছে, মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন  মন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন। রাত সোয়া ৯টায় সেখানে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বসে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা করবেন। একই সঙ্গে হাসপাতাল স্থাপনের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন নিয়েও মতবিনিময় হবে।

পরদিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করবেন। হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে এসব এলাকা পর্যালোচনা করা হবে।

এদিকে, একই দিন বিকেল ৩টায় মন্ত্রী সিলেট ডায়াবেটিক হাসপাতালের এক সভায় অংশ নেবেন। সফর শেষে বৃহস্পতিবার বিকেলে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চীনা বিনিয়োগে হাসপাতালটি বাস্তবায়িত হলে সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ