জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৭ PM

জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০৭:০৬:০২ PM

জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে  জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক মিসবাউল আম্বিয়া। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল ইসলাম রাজ এবং সদস্য সচিব ফরহাদুজ্জামান ফাহাদ।

এ উপলক্ষে একটি বিশাল আনন্দ মিছিল তামাবিল মহাসড়কের দালান বাড়ী পয়েন্ট থেকে শুরু হয়ে জৈন্তাপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজারস্থ উপজেলা পরিষদ গেইট এলাকায় এসে শেষ হয়। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক তাঁতীদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ১ নং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর মেম্বার, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মেম্বার, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান আহমেদ, নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য তানভির আহমেদ শাহীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সূজন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ এবং জেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল মিয়া রিপন।

সমাবেশে বক্তারা জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।

তারা সিলেট-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মিসবাউল আম্বিয়া নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় সিলেট জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ দৌলত, যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক এবং সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল-এর প্রতি ধন্যবাদ জানান। একই সঙ্গে কেন্দ্রীয় ও জেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

তিনি বলেন, “জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলকে একটি শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে তাঁতীদলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, প্রবীণ মিত্র, মঈনুল হোসেন, শামীম আহমেদ, বদরুজ্জামান জামান, বোরহান উদ্দিন, এম ইউ জাহাঙ্গীর, গিয়াস উদ্দিন আল মামুন, বদরুল আলম, আলাউদ্দিন আল আশরাফ ও রাহিম আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে ব*ঞ্চিত হবে না : মন্ত্রী আরিফুল হক চৌধুরী
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর- এমপি মিলন
মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার
জুড়ীতে ব*জ্রপাতে ১৩ গরু ও এক মহিষের মৃ*ত্যু, বিপা*কে চা শ্রমিক পরিবার
সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন: আরিফ
সোহাগা মিশ্রিত চো'লাই ম'দে বাড়ছে মৃ'ত্যু ও অ'সুস্থতা
তাপপ্রবাহের মাঝেই সিলেটে বৃষ্টির আভাস
দক্ষিণ সুরমায় শিশুকে যৌ*ন নি*র্যাতনের অভি*যোগে গ্রে*প্তার ১
মাধবপুরে সালিশে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘ*র্ষ, আহ*ত ৪০
এক হাজার শয্যার হাসপাতাল স্থান নির্বাচনের উদ্দেশ্যে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী