অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে ব*ঞ্চিত হবে না : মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ AM

অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে ব*ঞ্চিত হবে না : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ১০:১০:৪০ PM

অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে ব*ঞ্চিত হবে না : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, একই সঙ্গে সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক চৌধুরী বলেছেন, কোনো মানুষ যেন আর্থিক সংকটের কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।  সিলেট ডায়াবেটিক হাসপাতাল এ অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান আস্থার কেন্দ্র। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স এবং স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বুধবার (৩ জুন) বিকেলে সিলেট ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সিলেট ডায়াবেটিক হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকসই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। 

তিনি আরও বলেন, হাসপাতালের ভবন বা যন্ত্রপাতির উন্নয়নের পাশাপাশি চিকিৎসাসেবার মানবিক দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীরা যেন চিকিৎসার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের আন্তরিক আচরণের মাধ্যমে মানসিক স্বস্তি পান, সেদিকেও গুরুত্ব দিতে হবে। তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানান।

সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাবের সভাপতিত্বে এবং ডা. আব্দুল মোক্তাদির কোরেশী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মো. সারওয়ার আলম।

সভায় উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. শিব্বির আহমদ শিবলী, ডা. মো. শামীমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন ও ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংবাদিক আফতাব চৌধুরী, কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, যুগ্ম কোষাধ্যক্ষ সুমন বণিক, সদস্য ডা. মো. আলতাফুর রহমান, মো. সিদ্দিকুর রহমান অ্যাডভোকেট, মো. মুজিবুর রহমান শওকত, এ. কে. এম. আহাদুস সামাদ, বশিরুল হক, এ. এইচ. এম. মোস্তাকিম চৌধুরী, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মো. নাসিম হোসেন, মো. ইমরান চৌধুরী, ডা. শামীম আহমদ, মো. হিজকিল গুলজার, তোফায়েল খান, এজাজ আহমদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সুদীপ রঞ্জন সেন বাপ্পুসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় হাসপাতালের উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অবকাঠামোগত সম্প্রসারণের বিষয়ে নেতৃবৃন্দ ও চিকিৎসকেরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভা শেষে সিলেট ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ