সিলেটে শুরু হচ্ছে ‘পাপড়ি বই উৎসব-২০২৬’
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ AM

সিলেটে শুরু হচ্ছে ‘পাপড়ি বই উৎসব-২০২৬’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ১১:১১:৪৩ PM

সিলেটে শুরু হচ্ছে ‘পাপড়ি বই উৎসব-২০২৬’

ছবি:সংগৃহীত


বইপ্রেমীদের জন্য সিলেটে শুরু হচ্ছে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘পাপড়ি বই উৎসব-২০২৬’। আগামী ৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলবে এ উৎসব। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসবটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সিলেট নগরের তালতলা এলাকার মাছুদিঘিরপার পয়েন্টে অবস্থিত ‘প্রবাহ-২২’-এ অনুষ্ঠিত হবে এ বই উৎসব।

আয়োজক প্রতিষ্ঠান পাপড়ি প্রকাশন জানিয়েছে, উৎসব উপলক্ষে পাঠকদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় মূল্যছাড়ের ব্যবস্থা। নির্বাচিত কিছু বই সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়া নির্দিষ্ট কিছু বইয়ে ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় এবং পাপড়ি প্রকাশন থেকে প্রকাশিত অন্যান্য সব বইয়ে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

আয়োজকদের মতে, বইপাঠের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি, নতুন পাঠক তৈরি এবং পাঠাভ্যাসকে আরও সমৃদ্ধ করাই এ উৎসব আয়োজনের মূল লক্ষ্য। উৎসবে শিশু-কিশোর সাহিত্য, ছড়া, গল্প, উপন্যাস, গবেষণা, প্রবন্ধ, ধর্মীয় ও সমসাময়িক নানা বিষয়ের বই বিশেষ ছাড়ে পাওয়া যাবে।

পাপড়ি প্রকাশনের পক্ষ থেকে বইপ্রেমী, সাহিত্য অনুরাগী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে এ উৎসবে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির