তিন বছরেও শেষ হয়নি বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ AM

তিন বছরেও শেষ হয়নি বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ১২:৪৩:০৮ AM

তিন বছরেও শেষ হয়নি বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ

ছবি:সংগৃহীত


সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধনের প্রায় তিন বছর পরও শেষ হয়নি। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় নির্মাণসামগ্রী নষ্ট হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে বালাগঞ্জ উপজেলা পরিষদের কার্যক্রম শুরু হয়। সে সময় নির্মিত অফিস ভবন ও আবাসিক স্থাপনাগুলো বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে ভবনের বিভিন্ন স্থানে পানি চুঁইয়ে পড়ে এবং অনেক কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।

এ অবস্থায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালের ২০ জুলাই বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এরপর নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা শেষ হয়নি।

অভিযোগ রয়েছে, নির্মাণকাজে মেয়াদোত্তীর্ণ রড ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় স্থাপন করা রডে মরিচা ধরেছে এবং অন্যান্য নির্মাণসামগ্রীও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের এক কর্মকর্তা জানান, বর্তমান অফিস ভবনটি অনেকটাই ঝুঁকিপূর্ণ ও অকার্যকর অবস্থায় রয়েছে। বৃষ্টির সময় কক্ষের ভেতরে পানি পড়ে এবং পর্যাপ্ত জায়গার অভাবে সেবাগ্রহীতাদেরও নানা ভোগান্তি পোহাতে হয়। নতুন ভবনের কাজ দ্রুত শেষ হলে কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ