গোয়াইনঘাটের রতন কুমার অধিকারী সিলেট জেলার শ্রেষ্ঠ ইউএনও
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ AM

গোয়াইনঘাটের রতন কুমার অধিকারী সিলেট জেলার শ্রেষ্ঠ ইউএনও

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ০২:৩৮:৫৮ PM

গোয়াইনঘাটের রতন কুমার অধিকারী সিলেট জেলার শ্রেষ্ঠ ইউএনও


প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় 'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬'-এ সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ঝরে পড়া রোধে বিশেষ ভূমিকা রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়।

সিলেট জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক গঠিত নির্বাচন কমিটি যাচাই-বাছাই শেষে তাকে এই গৌরবজনক পদকের জন্য মনোনীত করে।

রতন কুমার অধিকারী গোয়াইনঘাটে যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সীমান্তবর্তী ও হাওর অঞ্চলের শিশুদের বিদ্যালয়মুখী করা, মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিতকরণ, শিক্ষকদের পাঠদানে উৎসাহিত করা, নিয়মিত মনিটরিং ও বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নে তদারকিতে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।

রতন কুমার অধিকারী শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ার বইছে। গোয়াইনঘাটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিকরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

ফেসবুকে অনেক নেটিজেন লিখেছেন, "এটি তাঁর কঠোর পরিশ্রম ও শিক্ষার প্রতি নিবেদনের সঠিক স্বীকৃতি। তাঁর নেতৃত্বে গোয়াইনঘাটের প্রাথমিক শিক্ষার চিত্র বদলে যাচ্ছে।"

অনেকে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, জেলা পর্যায়ের এই অর্জন তাঁকে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেবে।

এই অর্জনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রতন কুমার অধিকারী বলেন, যেকোনো কাজের স্বীকৃতি অনুপ্রেরণা জোগায়। এই অর্জন আমার একার নয়, এটি গোয়াইনঘাটের সকল শিক্ষা কর্মকর্তা, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমার লক্ষ্য গোয়াইনঘাটকে একটি আধুনিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষার মডেলে রূপান্তর করা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ