মহানগর ছাত্রদল সম্পাদক আফসানকে সত*র্কবার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ AM

দলীয় শৃঙ্খ*লা ভ*ঙ্গের অ*ভিযোগ

মহানগর ছাত্রদল সম্পাদক আফসানকে সত*র্কবার্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ০৮:৩১:৩১ PM

মহানগর ছাত্রদল সম্পাদক আফসানকে সত*র্কবার্তা

ছবি:সংগৃহীত


দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসানকে সতর্কবার্তা দিয়েছে সিলেট মহানগর বিএনপি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্কবার্তা প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের সিনিয়র ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসান ঔদ্ধত্যপূর্ণ, আক্রমণাত্মক ও শৃঙ্খলাবিরোধী আচরণ করেন বলে অভিযোগ করা হয়।

মহানগর বিএনপির নেতারা চিঠিতে বলেন, প্রকাশ্য সভায় দায়িত্বশীল নেতাদের উপস্থিতিতে এ ধরনের আচরণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং তা দলীয় শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন।

এ প্রেক্ষাপটে ফজলে রাব্বি আফসানকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, এ ধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটলে দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ