ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ AM

ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ০৯:২৭:১৯ PM

ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ছবি:সংগৃহীত


ইতালির বাণিজ্যিক নগরী মিলান ও মনজা-ব্রিয়ানজা অঞ্চলে বসবাসরত প্রবাসী সিলেটিদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘বৃহত্তর সিলেট এসোসিয়েশন’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ মে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মুহাম্মদ আব্দুস সালাম সভাপতি এবং নাজমুল খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বদরুল আমিন টিপু, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাদ্দেক আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ রাসেল। সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ হোসেন, মিয়াজান খান, জয়নাল আবেদিন, আব্দুর রকিব, ময়নুল হোসেন ও আসাদ উদ্দিন চৌধুরী। সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আহমেদ জাকারিয়া।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হোসেন। আহমেদ ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুবায়ের আহমদ।

সভায় বক্তারা বলেন, বৃহত্তর সিলেট এসোসিয়েশন প্রবাসী সিলেটিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে কাজ করবে। পাশাপাশি সিলেট অঞ্চলের কল্যাণে এবং যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে।

বক্তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং কমিউনিটির সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতি আব্দুস সালাম, সম্পাদক নাজমুল খান



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ