আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা করা হয়েছে : ইউএনও
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ AM

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা করা হয়েছে : ইউএনও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ১০:২২:৩৫ PM

আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা করা হয়েছে : ইউএনও

ছবি:সংগৃহীত


 সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে অবস্থিত বনফুল অ্যান্ড কোম্পানিকে ‘আপা’ সম্বোধন করার কারণে নয়, বরং বাসি মিষ্টি বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, ঘটনাটিকে কেন্দ্র করে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও ভিন্ন অর্থবোধক সংবাদ প্রকাশ করা হয়েছে।

ইউএনও জানান, তাজপুর বাজারের বনফুল অ্যান্ড কোম্পানিতে বাসি মিষ্টি বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে ঈদের পরদিন তিনি ভ্রাম্যমাণ আদালতের টিম বাইরে রেখে নিজে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন।

তিনি বলেন, মিষ্টি কিনতে গিয়ে পণ্যের মান সম্পর্কে জানতে চাইলে দোকানের কর্মচারীরা জানান, প্রদর্শিত কিছু মিষ্টি কয়েকদিন আগের। পরে মিষ্টির চালানপত্র দেখতে চাইলে তারা প্রথমে তা দেখাতে পারেননি। ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা দোকানে প্রবেশের পর চালানপত্র উপস্থাপন করা হলেও তা দোকানে থাকা মিষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাওয়া যায়নি।

মুনমুন নাহার আশা জানান, একপর্যায়ে দোকানের কর্মচারীরা স্বীকার করেন যে, কিছু পুরোনো মিষ্টি বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছিল। এ সময় তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

তিনি আরও জানান, দোকানের ম্যানেজারকে ডাকার জন্য বলা হলে এক কর্মচারী তাকে আনতে গিয়ে আর ফিরে আসেননি এবং নিজের মোবাইল ফোনও বন্ধ রাখেন। পরে ম্যানেজার উপস্থিত হলে অপরাধের বিষয়টি তাকে অবহিত করা হয়। পরবর্তীতে ওই কর্মচারীকেও হাজির করা হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়।

ইউএনও বলেন, মোবাইল কোর্ট পরিচালনার সময় অনেকেই তাকে ‘আপা’ বলে সম্বোধন করেছিলেন, যা কোনো অপরাধ নয় এবং জরিমানার কারণও নয়। তবে এ বিষয়টিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে প্রমাণিত অপরাধের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের কোনো কর্মচারীর বিরুদ্ধে কোম্পানি কী ব্যবস্থা নেবে, সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব প্রশাসনিক বিষয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ