বালাগঞ্জে বাওসাসপ এর সাহিত্য আসর ও ভ্রমণ
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৯ AM

বালাগঞ্জে বাওসাসপ এর সাহিত্য আসর ও ভ্রমণ

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ০৯:০৬:৫৫ PM

বালাগঞ্জে বাওসাসপ এর সাহিত্য আসর ও ভ্রমণ

সংগৃহিত


বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য সংস্কৃতি পরিষদ (বাওসাসপ) এর উদ্যোগে পরিবেশ দিবস, জাতীয় কবি নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী স্মরণে এবং পরিষদের ১৪৮তম সাহিত্য আসর ও বালাগঞ্জ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে| 

৫ জুন ২০২৬ইং বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় কবি নজরুল ইসলাম এর ১২৭তম জন্ম বার্ষিকী স্মরণে বাওসাসপ এর আয়োজনে কবি সাহিত্যিক, লেখক, গবেষক, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক সহ পরিষদ এর সদস্যগণ উপস্থিত ছিলেন| 

বালাগঞ্জ বাজারস্থ নিরাপদ হলরুমে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা কবি সাহিতিকদের এ আড্ডায় পরিবেশ দিবস ও জাতীয় কবি নজরুল ইসলাম স্মরণে  ছড়া, কবিতা, পুথি পাঠ হয়| আলোচনা সভায় সভাপত্বি করেন বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য সংস্কৃতি পরিষদ (বাওসাসপ) এর  সভাপতি জালাল আহম্মদ খালিছাদার| সাধারন সম্পাদক শিক্ষক, রাশেদ আলী’র পরিচালনায় আলোচনায় অংশগ্রহন করেন বাওসাসপ এর  উপদেষ্টা, কবি শিকদার মোহাম্মদ কিব্ররিয়াহ, গবেষক আব্দুল হাই মোশাহিদ, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, লেখক শেখ ফয়ছল আহম্মদ, শিক্ষক ফারুক ইসলাম, কবি আমিনুল ইসলাম সফর, শিক্ষক বশির আহমদ, শিল্পী সীমা কর, লেখক মোঃ আরজু মিয়া, মোঃ ফরহাদ জায়গিদার, ফুরাই দেবনাথ, তাহমিদ মানসুর, সাকিব শিকদার, মাসুম জায়গীদার, আতাউর রহমান মাসুক, ফজলু মিয়া| সাহিত্য আসর ও আলোচনা শেষে তারা বালাগঞ্জ কুশিয়ারা নদীর ব্লক ঘাট (মিনি কক্সবাজার), জিরো পয়েন্ট (হাওড়-নদী-সড়ক) সহ বালাগঞ্জে আগত ফেরী ও ফেরী ঘাট এলাকা ভ্রমন সহ আড্ডায় মেতে উঠেন| 


জৈন্তা বর্তা / ওয়াদুদ