বিশ্বনাথে আবরার ইলিয়াস অর্ণব এর বৃক্ষরোপণ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ AM

বিশ্বনাথে আবরার ইলিয়াস অর্ণব এর বৃক্ষরোপণ

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ০৯:৪৭:১০ PM

বিশ্বনাথে  আবরার ইলিয়াস অর্ণব এর  বৃক্ষরোপণ

সংগৃহিত


 বিশ্বনাথ প্রতিনিধি:

 সিলেটের বিশ্বনাথ উপজেলা-এ ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী এবং তাহসিনা রুশদীর লুনা-এর জ্যেষ্ঠ পুত্র।

 শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়ন-এ আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

 বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় ‘আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী’ গড়ার অঙ্গীকার নিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়।

 উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, 'পর্যায়ক্রমে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রতিটি অঞ্চলে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুয়েল, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদার, সিনিয়র সহ-সভাপতি গৌছ মিয়া, ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন তালুকদার, বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, জাকারিয়া আহমদ, আকবর আলী, রাকিব আলী, সমুজ আলী ও মনির হোসেনসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। 

বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ