মাওলানা হাবিবুর রহমানের দুঃখ প্রকাশ ইতিবাচক পদক্ষেপ : বিএনপি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ AM

বক্তব্যের ভাষা ও রাজনৈতিক দায়িত্বশীলতা নিয়ে ক্ষোভ

মাওলানা হাবিবুর রহমানের দুঃখ প্রকাশ ইতিবাচক পদক্ষেপ : বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ১২:৫১:২৪ AM

মাওলানা হাবিবুর রহমানের দুঃখ প্রকাশ ইতিবাচক পদক্ষেপ : বিএনপি

ছবি:সংগৃহীত


সিলেটে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি সম্পর্কে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের পর দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। তাঁর এ দুঃখ প্রকাশকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। তবে একই সঙ্গে বক্তব্যের ভাষা ও রাজনৈতিক দায়িত্বশীলতা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন দলটির নেতারা।

শুক্রবার (৫ জুন) বিকেলে এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের একজন প্রবীণ ও বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক নেতার কাছ থেকে বিএনপি সম্পর্কে এমন বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। তাঁর মন্তব্যে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান। ওই বক্তব্যের কিছু অংশ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে সমালোচনা বাড়লে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, বক্তব্য প্রদানের সময় তাঁর ‘শব্দচয়ন ভুল হয়েছিল’।

বিএনপি নেতারা বলেন, দুঃখ প্রকাশ একটি ইতিবাচক পদক্ষেপ হলেও দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে বক্তব্য প্রদানের সময় আরও সতর্ক ও সংযত থাকা প্রয়োজন। তাঁরা বলেন, সিলেটের রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে সৌজন্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর প্রতিষ্ঠিত। মতপার্থক্য থাকলেও রাজনৈতিক বক্তব্যে শালীনতা বজায় রাখা সকলের দায়িত্ব।

বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চাই সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারে। ব্যক্তিগত আক্রোশ বা বিদ্বেষমূলক বক্তব্য রাজনৈতিক সম্প্রীতির জন্য সহায়ক নয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ দায়িত্বশীল আচরণ ও সংযত বক্তব্যের মাধ্যমে সিলেটের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংস্কৃতি ও সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ