ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদে সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল দাশে'র প্রার্থিতা ঘোষণা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ AM

ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদে সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল দাশে'র প্রার্থিতা ঘোষণা

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৪:০৮:১৪ PM

ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদে সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল দাশে'র প্রার্থিতা ঘোষণা

নিজস্ব


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার আসন্ন সন্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন দৈনিক সবুজ সিলেট পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি  উজ্জ্বল দাশ।

তিনি উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, কাউন্সিলার বৃদ্ধ ও বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সনাতনী  সম্প্রদায়ের সদস্যদের কাছে সহযোগিতা, সমর্থন  কামনা করেছেন।

উজ্জ্বল দাশ এক বিবৃতিতে বলেন, “দীর্ঘদিন ধরে আমি সমাজসেবা, সাংবাদিকতা এবং ধর্মীয়-সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করব। সকলকে সঙ্গে নিয়ে সম্প্রীতি, ঐক্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেতে তিনি সবার আন্তরিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ