উজ্জ্বল দাশ'র প্রার্থিতা ঘোষণা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ AM

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সম্মেলন

উজ্জ্বল দাশ'র প্রার্থিতা ঘোষণা

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৭:৩১:২৯ PM

উজ্জ্বল দাশ'র প্রার্থিতা ঘোষণা

সংগৃহিত


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার আসন্ন সম্মেলনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন সাংবাদিক ও সমাজসেবক উজ্জ্বল দাশ। তিনি দৈনিক সবুজ সিলেট পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রার্থিতা ঘোষণার পর তিনি উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের সদস্যদের কাছে সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

এক বিবৃতিতে উজ্জ্বল দাশ বলেন, দীর্ঘদিন ধরে আমি সমাজসেবা, সাংবাদিকতা এবং বিভিন্ন ধর্মীয়-সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব।

তিনি আরও বলেন, সকলকে সঙ্গে নিয়ে সম্প্রীতি, ঐক্য ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে এবং সনাতন সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে আমি বদ্ধপরিকর।

উজ্জ্বল দাশ জানান, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের উন্নয়ন, ধর্মীয় কার্যক্রমের প্রসার এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেতে তিনি সর্বস্তরের নেতৃবৃন্দ ও কাউন্সিলরদের আন্তরিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা 


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ