সিলেটে পুলিশের জালে কিশোর গ্যাং সদস্য মোস্তফা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ AM

সিলেটে পুলিশের জালে কিশোর গ্যাং সদস্য মোস্তফা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৮:১৩:৫৪ PM

সিলেটে পুলিশের জালে কিশোর গ্যাং সদস্য মোস্তফা

সংগৃহিত


সিলেট মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে মো. মোস্তফা (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাকে একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকার রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোস্তফা ওই এলাকার বাসিন্দা মোশারফের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি জালালাবাদ থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি। মামলাটিতে দাঙ্গা, মারধর, গুরুতর আঘাত, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিভিন্ন ধারায় মামলা রুজু রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ