তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: ইমদাদ হোসেন চৌধুরী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ AM

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: ইমদাদ হোসেন চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ১১:২৩:১৩ PM

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: ইমদাদ হোসেন চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারা ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি আধুনিক, মানবিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার (৬ জুন) সিলেট নগরীর ৮, ৯, ১২, ২০, ২১ ও ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকারের জনকল্যাণমুখী কর্মসূচি ও রাষ্ট্র সংস্কারের পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনমানের উন্নয়ন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন দর্শনের কেন্দ্রবিন্দু হলো-‘ব্যক্তি নয়, পরিবারই হবে উন্নয়নের মূল একক’। এ লক্ষ্য বাস্তবায়নে নিম্নআয়ের মানুষের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশের প্রায় দুই কোটি নিম্নআয়ের পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ কার্ডের মাধ্যমে পরিবারগুলো সরাসরি আর্থিক সহায়তা পাবে, যা গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষকদের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসবেন এবং সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণে সরকারি ভর্তুকি সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। পাশাপাশি সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণপ্রাপ্তির সুযোগ নিশ্চিত হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার আওতায় আনার উদ্যোগ তাদের সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিক্ষা খাতের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে কারিগরি ও বহুভাষিক শিক্ষার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর ফলে মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং রেমিট্যান্স প্রবাহও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুরশেদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাছুম, জলবায়ু বিষয়ক সম্পাদক সবুর আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক তারেক আহমদ, সহ-যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চাঁন মিয়া বাচ্চুসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ