লাখাইয়ে কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির
হবিগঞ্জের লাখাই উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) লাখাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৩- ২০২৪ অর্থ বছরে ২০২৩-২০২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও মসুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা হ্যালিপ্যাড মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই১-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, করাব ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ,গীতাপাঠ করেন মোহন দাস।
অনুষ্ঠানে উপজেলার ৪ টি ইউনিয়ন এর ৬ সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
JA




