জাতীয় স্বা*র্থবিরো*ধী,মা*র্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ AM

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

জাতীয় স্বা*র্থবিরো*ধী,মা*র্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ১১:৫৩:৩৮ PM

জাতীয় স্বা*র্থবিরো*ধী,মা*র্কিন বাণিজ্য চুক্তি  বাতিলের দাবিতে সমাবেশ

ছবি:সংগৃহীত


মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কথিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবিতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, সিলেট জেলা শাখা।

শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টায় নগরীর মদিনা মার্কেট পয়েন্টে আয়োজিত এ কর্মসূচি জোটের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

সিপিবি সিলেট জেলা শাখার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য পিনাক রঞ্জন দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবির সাবেক জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট মহীতোষ দেব মলয়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান এবং সাম্যবাদী আন্দোলনের নেতা অ্যাডভোকেট রণেন সরকার রনি প্রমুখ।

সমাবেশে বক্তারা দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির পূর্ণাঙ্গ নথি জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তাদের অভিযোগ, ১৭৭ পৃষ্ঠার চুক্তির মধ্যে মাত্র ৩২ পৃষ্ঠার তথ্য প্রকাশিত হয়েছে এবং বাকি অংশ গোপন রাখা হয়েছে। এই গোপনীয়তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, চুক্তির বিভিন্ন শর্তের কারণে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, গম, সয়াবিনসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় বেশি দামে আমদানি করতে হতে পারে। এতে দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

তাদের বক্তব্যে আরও উল্লেখ করা হয়, চুক্তির ফলে দেশের কৃষি, মৎস্য, পোলট্রি ও দুগ্ধ খাত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে স্থানীয় শিল্প ও উৎপাদন খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতাও দুর্বল হতে পারে বলে তারা দাবি করেন।

বক্তারা অভিযোগ করেন, চুক্তির কিছু শর্ত বাংলাদেশের স্বাধীন বাণিজ্যনীতি ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে সীমিত করতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে দেশের স্বাধীন অবস্থান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেন তারা।

সমাবেশ থেকে বক্তারা জাতীয় স্বার্থবিরোধী বলে দাবি করা এ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং চুক্তির পূর্ণাঙ্গ তথ্য জনগণের সামনে প্রকাশের দাবি জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ