সিলেটে পুলিশের অ'ভিযানে ৪ ঘণ্টায় গ্রে'প্তার ১৩৯ জন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ AM

সিলেটে পুলিশের অ'ভিযানে ৪ ঘণ্টায় গ্রে'প্তার ১৩৯ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ০১:৫৩:৩৪ PM

সিলেটে পুলিশের অ'ভিযানে ৪ ঘণ্টায় গ্রে'প্তার ১৩৯ জন

প্রতীকী ছবি


সিলেটে মাত্র চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে ১৩৯ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করে পুলিশ। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মঞ্জুরুল আলম জানান, মহানগরীর কোতোয়ালী থানায় ৩০ জন, জালালাবাদ থানায় ২৫ জন, এয়ারপোর্ট থানায় ২০ জন, দক্ষিণ সুরমা থানায় ২৭ জন, মোগলাবাজার থানায় ৬ জন এবং শাহপরান (রহ.) থানা এলাকায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ