জৈন্তাপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১০ AM

জৈন্তাপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ০২:৩৩:০১ PM

জৈন্তাপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


সিলেটের জৈন্তাপুরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় অনুষ্ঠিত হয়েছে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান।

রবিবার (৭ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসাইন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. রাজিব চক্রবর্তী, জৈন্তাপুরের সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান এবং সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আসমাউল হুসনা।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি প্রযুক্তির আধুনিক উদ্ভাবন, উন্নত কৃষি যন্ত্রপাতি ও কৃষকদের জন্য প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নরুল ইসলাম খান, অরুনাংশ দাশ, ভানু চন্দ্র নাথ, সমর মোহন ধর, নোমান আহমদ, কামরুন নাহার, সোহেব আহমদ, মো. জাবেল খলিল চৌধুরী, সানজিদা ইসরাত, সাহাব উদ্দিন, দেলোয়ার হোসাইন, মোর্শেদা আক্তার, মো. সালেহ আহমদ, তামান্না আক্তার এবং মামুনুর রশিদসহ উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। এ ধরনের মেলা কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা/আরআর