জৈন্তাপুরে ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু জ*ব্দ
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১২ AM

অ*বৈধ বালু উত্তোলনের বি*রুদ্ধে মোবাইল কো*র্ট অভিযা*ন

জৈন্তাপুরে ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ০৯:৫১:১৪ PM

জৈন্তাপুরে   ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু জ*ব্দ

ছবি:সংগৃহীত


সিলেট জেলা প্রশাসন ও জৈন্তাপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে উত্তোলন করা ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের চারতলারপাড় ও ডুলটিরপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, বড়গাঙ ও সাবড়ী নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে ৪৮টি স্থানে স্তুপ করে রাখা হয়েছিল। মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এসব স্থান থেকে মোট ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ করে।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব বিন আমিন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।

অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, উপজেলা আনসার ও ভিডিপি, গ্রাম পুলিশ সদস্য, উপজেলা প্রশাসন এবং ভূমি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব বিন আমিন বলেন, “সিলেট জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত বালুর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা মালিকপক্ষকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় বালুগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও বলেন, নদী রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
এদিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় জানান, জব্দকৃত বালু আগামী সোমবার (৮ জুন) বিকেল ৪টায় প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এ লক্ষ্যে রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ