ওসমানী বিমানবন্দর বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত ও মেডিকেল বিশ্ববিদ্যালয় চালুর দাবি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ AM

সিলেট বিভাগ গণদাবি পরিষদ

ওসমানী বিমানবন্দর বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত ও মেডিকেল বিশ্ববিদ্যালয় চালুর দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০১:২৫:১৬ AM

ওসমানী বিমানবন্দর বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত ও মেডিকেল বিশ্ববিদ্যালয় চালুর দাবি

ছবি:সংগৃহীত


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং দীর্ঘদিন স্থবির হয়ে থাকা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ।

রোববার (৭ জুন) বিকেলে  সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও প্রবাসী কমিউনিটি নেতা শাহ মুমিন।

সভায় বক্তারা বলেন, ২০১৮ সালে সিলেটের দক্ষিণ সুরমায় সরকারি ও অধিগ্রহণকৃত জমিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও এখনো এর অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক কার্যক্রম দৃশ্যমানভাবে এগোয়নি। ফলে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তারা বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত শুরু করে আন্তর্জাতিক মানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটের বিপুল সংখ্যক প্রবাসীর যাতায়াত সহজ করা এবং অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সব বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করা প্রয়োজন। এতে সিলেটের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং প্রবাসীদের ভোগান্তি কমবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মনসুর আহমদ লস্কর, উপদেষ্টা আব্দুল মতিন চৌধুরী, শিল্পপতি রফিকুল ইসলাম ফেনু, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, মো. মুসলেহ উদ্দিন, মাওলানা আসলাম রহমানী, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শ্যামল চৌধুরী, কয়েস আহমদ সাগর, মো. ইদ্রিস আলী, মো. জহির উদ্দিন, মাহমুদুর রহমান মাহমুদ, মো. ইউসুফ শেলু, আমিন তাহমিদ, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, পানুর রহমান পানুসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ