গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ AM

গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০২:৫৪:৪১ PM

গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


সিলেটের গোয়াইনঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোয়াইনঘাটের আয়োজনে কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। পরে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদের হলরুমে কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট থানার এসআই শামসুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।

কৃষকদের চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলায় মোট ১৯টি স্টল অংশগ্রহণ করেছে। এর মধ্যে কৃষি বিভাগের ১২টি ও বিভিন্ন কোম্পানির ৭টি স্টল রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ