চাঁদা না দেওয়ায় চিকিৎসক ও তাঁর ভাইয়ের ওপর হা*মলার অ*ভিযোগ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ AM

চাঁদা না দেওয়ায় চিকিৎসক ও তাঁর ভাইয়ের ওপর হা*মলার অ*ভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০৯:২৬:৩৫ PM

চাঁদা না দেওয়ায় চিকিৎসক ও তাঁর ভাইয়ের ওপর হা*মলার অ*ভিযোগ

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর সোনাতলা এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক চিকিৎসক ও তাঁর ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আজিজুর রহমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরদিন ৭ জুন সন্ধ্যায় ডা. আজিজুর রহমান ব্যক্তিগত গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ার সময় একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলায় তিনি চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন বলে দাবি করা হয়েছে।

তাঁর চিৎকার শুনে ভাই মোবারক হুসেন ফাত্তাহ এগিয়ে এলে হামলাকারীরা তাঁর ওপরও আক্রমণ চালায়। এ সময় ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

আহত মোবারক হুসেন ফাত্তাহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে এজাহারে বলা হয়েছে।

এ ঘটনায় দেওয়ান মমনুন হাছান কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বেলাল আহমদ ওরফে গুল্লি বেলাল, রাইয়ান, তায়েফ আহমদ, লায়েক আহমদ, সায়েম আহমদ, পান্না বেগম ও লুৎফা বেগমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মায়নুল জাকির জৈন্তা বার্তাকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ