এসএমপি'র অ'ভিযানে গ্রে'প্তার ১৮৪ জন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ AM

এসএমপি'র অ'ভিযানে গ্রে'প্তার ১৮৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৩:০৯:২৮ PM

এসএমপি'র অ'ভিযানে গ্রে'প্তার ১৮৪ জন


সিলেটে মহানগর পুলিশের (এসএমপি) ধারাবাহিক ও বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ছিনতাইকারী, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধীদের দমনে মহানগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে বহুসংখ্যক অপরাধী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টায় ১৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি।

পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি, চোর ও সন্দেহজনক ব্যক্তি। অভিযানকালে ১৫ পিস ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১০ জনকে বিভিন্ন সাজা প্রদান করার পাশাপাশি ট্রাফিক পুলিশ ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। 

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ