জেনেভায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিলেন আরিফুল হক চৌধুরী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ AM

জেনেভায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিলেন আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৭:৪০:৩৬ PM

জেনেভায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিলেন আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (International Labour Conference-ILC) উপলক্ষে এশিয়া-প্যাসিফিক গ্রুপ (ASPAG)-এর উদ্যোগে আয়োজিত মন্ত্রী পর্যায়ের এক গুরুত্বপূর্ণ সভায় নেতৃত্বমূলক ভূমিকা পালন করেছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

সভায় তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ এ বৈঠকে মূল সমন্বয়কের দায়িত্ব পালন করে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার ধন্যবাদ জ্ঞাপন করেন। সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান সভাটি সঞ্চালনা করেন।

বৈঠকে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা অংশ নেন। এ সময় আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, শ্রম অধিকার, কর্মসংস্থান বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

-বিজ্ঞপ্তি

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ