এমসি কলেজের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: প্রশাসক কাইয়ুম চৌধুরী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ AM

এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

এমসি কলেজের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: প্রশাসক কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৯:২৭:৪২ PM

এমসি কলেজের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: প্রশাসক কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৯ জুন) সকালে নগরভবনে সিলেট সরকারি এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সিসিক প্রশাসক অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে স্বাগত জানিয়ে কলেজের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।

অধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল আহমদ কলেজের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।

জবাবে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এমসি কলেজ শুধু সিলেট নয়, দেশের শিক্ষা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্মই দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ