সিম কোম্পানির ‘মেয়াদ বাণি*জ্য’ বন্ধে কার্যকর উদ্যোগের দাবি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ AM

১৪ জুন জেলা প্রশাসকের মাধ্যমে দেশের ৩৫০ জন সংসদ সদস্যের কাছে স্মারকলিপি

সিম কোম্পানির ‘মেয়াদ বাণি*জ্য’ বন্ধে কার্যকর উদ্যোগের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৮:২০:৩৪ PM

সিম কোম্পানির ‘মেয়াদ বাণি*জ্য’ বন্ধে কার্যকর উদ্যোগের দাবি

ছবি:সংগৃহীত


সিম কোম্পানিগুলোর বিভিন্ন প্যাকেজে মেয়াদের অজুহাতে গ্রাহকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং নানা অনিয়মের প্রতিবাদে আগামী ১৪ জুন জেলা প্রশাসকের মাধ্যমে দেশের ৩৫০ জন সংসদ সদস্যের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সংস্থাগুলোর ২০২৬ সালের ২১তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিম কোম্পানিগুলোর কথিত মেয়াদ নীতির কারণে গ্রাহকদের ভোগান্তি ও আর্থিক ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সিলেট মহানগরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা, প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সন্ধ্যা ৭টার পর নগরীর অলিগলি ও প্রধান সড়কের দোকানপাট বন্ধ নিশ্চিত করার দাবিও জানানো হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, কোনো পূর্বঘোষণা ছাড়াই ইন্টারনেট ও কলরেট বৃদ্ধি, প্যাকেজের মূল্য বাড়ানো, মেয়াদ কমিয়ে দেওয়া এবং বিভিন্ন শর্তের আড়ালে সিম কোম্পানিগুলো গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে। মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত এমবি, মিনিট ও অন্যান্য সুবিধা বাজেয়াপ্ত করে বিপুল মুনাফা অর্জন করা হচ্ছে। এমনকি নতুন প্যাকেজ ক্রয়ের পরও আগের অব্যবহৃত সুবিধা যুক্ত করা হয় না, যা গ্রাহক স্বার্থের পরিপন্থী বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, গ্রাহকদের সম্মতি ছাড়াই ওয়েলকাম টিউন, নিউজ অ্যালার্ট, গেমসসহ বিভিন্ন সেবা চালুর মাধ্যমে ব্যালেন্স কেটে নেওয়া হচ্ছে। এসব অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সিম কোম্পানির মেয়াদের অজুহাতে চলমান ‘জিম্মিদশা’ থেকে দেশের প্রায় ১২ কোটি গ্রাহককে মুক্ত করার দাবি জানান তারা।

জাতীয় যুব দিবস-২০১০-এর জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক এবং সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী।

সভায় আরও বক্তব্য দেন মোহাম্মদ আব্দুস সালাম, চিত্ত রঞ্জন দাস, কবি কামাল আহমদ, মো. মহিবুর রহমান মুহিব, পীযূষ মোদক, মো. ইকবাল হোসেন, মো. সাহেদ আহমদ শান্ত, মো. আল-আমিন আহমদ, শংকর বিশ্বাস, কবি মকসুদ আহমদ লাল, জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, দীপক কুমার মোদক বিলু, মোহাম্মদ মাহফুজুর রহমান, উছমান কামালী, দিলীপ আচার্য, ঝলক দেব ও মির্জা বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ