সিলেটে ১২ জুন থেকে একমুখী ট্রাফিক ব্যবস্থা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ PM

হুমায়ুন রশিদ চত্বর-চন্ডিপুল সড়কে নির্মাণকাজের কারণে এসএমপির গণবিজ্ঞপ্তি

সিলেটে ১২ জুন থেকে একমুখী ট্রাফিক ব্যবস্থা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ১০:১১:২৯ PM

সিলেটে  ১২ জুন থেকে একমুখী ট্রাফিক ব্যবস্থা

ছবি:সংগৃহীত


সিলেট মহাসড়কের হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত অংশে নির্মাণকাজ শুরু হওয়ায় যানজট নিয়ন্ত্রণ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নতুন ট্রাফিক নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বুধবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এ নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জুন (শুক্রবার) থেকে ঢাকা অভিমুখী সব ধরনের যানবাহনকে হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পয়েন্ট হয়ে একমুখীভাবে চলাচল করতে হবে।

অন্যদিকে, সিলেট অভিমুখী যানবাহনগুলোকে চন্ডিপুল পয়েন্ট থেকে বাঁ দিকে মোড় নিয়ে বঙ্গবীর রোড ব্যবহার করে কদমতলী এলাকার নিজ নিজ টার্মিনালে প্রবেশ করতে হবে।

এছাড়া হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল পয়েন্ট, বাবনা পয়েন্ট, কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে কদমতলী বাস টার্মিনাল পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকায় কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা যানবাহন পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এসএমপি জানিয়েছে, জনস্বার্থে ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান