সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৯ AM

সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ১১:১০:০২ PM

সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা

ছবি:সংগৃহীত


গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজ ও দ্রুত আইনি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিলেট সদর উপজেলায় সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালা ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প’-এর আওতায় অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট সদর উপজেলা প্রশাসন কর্মশালার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ-এর সভাপতিত্বে এবং সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী অ্যাডভোকেট গীতা রানী মোদকের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, সমাজসেবা কর্মকর্তা নুসরাত এ এলাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার, বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার, সাংবাদিক এম রহমান ফারুক, এফআইভিডিবির সমন্বয়কারী মো. আজিম উদ্দিন এবং ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. জসিম উদ্দিন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, গ্রাম আদালত প্রান্তিক মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য যাতে সাধারণ মানুষকে জেলা আদালত বা পুলিশের দ্বারস্থ হতে না হয়, সে লক্ষ্যেই গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব। এতে সাধারণ মানুষ দ্রুত, সহজ ও কম খরচে ন্যায়বিচার পাবে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন মতামত ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

কর্মশালায় জানানো হয়, পূর্বে অপেক্ষমাণ ১২টি মামলাসহ চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ৮১টি মামলা গ্রাম আদালতে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে ৭১টি মামলার নিষ্পত্তি করা হয়েছে, যা স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভ*ঙ্গুর সড়ক যোগাযোগে জনদু*র্ভোগ, ঝু*লে আছে বাংলাবাজার সেতুর কাজ
পাঁচ বছরেও শেষ হয়নি কুলাউড়ার রাজাপুর সেতুর সংযোগ সড়ক, দু*র্ঘটনার শ*ঙ্কা
শিক্ষা উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানই পারে হি*জড়া জনগোষ্ঠীর জীবন বদলাতে
সিলেটে ১২ জুন থেকে একমুখী ট্রাফিক ব্যবস্থা
ছাতকে কৈতক হাসপাতালের জায়গা দ*খলচেষ্টার প্র*তিবাদে মানববন্ধন
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ওয়ার্ডভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ
ওসমানী মেডিকেল কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক
তাহিরপুরে হা'মলায় যুবক নি'হত, আ'টক ৯