শিক্ষা উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ PM

শিক্ষা উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ১১:২৮:৫৯ PM

শিক্ষা উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


শিক্ষাপ্রতিষ্ঠানকে সমাজের অগ্রগতি ও মানবসম্পদ উন্নয়নের প্রধান ভিত্তি উল্লেখ করে শিক্ষা মানোন্নয়ন ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার দুপুরে নগরভবনে সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় কলেজের পক্ষ থেকে সিসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সিসিক প্রশাসক বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি। শিক্ষার্থীবান্ধব অবকাঠামো ও সুযোগ-সুবিধা উন্নয়নে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, সরকার শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সিলেট সিটি কর্পোরেশনও এ ধারাবাহিকতায় শিক্ষাখাতে সহযোগিতা অব্যাহত রাখবে।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সামছুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান মো. বশীর আহমদ, সহযোগী অধ্যাপক সুমিত্রা রায়, ইতিহাস বিভাগের প্রধান মোছাম্মৎ নাহিদা আখতার, সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফখর উদ্দিন এবং মাউশি সিলেটের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরীসহ কলেজের শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা।

সিলেট সরকারি মহিলা কলেজের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান