ভ*ঙ্গুর সড়ক যোগাযোগে জনদু*র্ভোগ, ঝু*লে আছে বাংলাবাজার সেতুর কাজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ PM

বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর

ভ*ঙ্গুর সড়ক যোগাযোগে জনদু*র্ভোগ, ঝু*লে আছে বাংলাবাজার সেতুর কাজ

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ১২:৪৬:১৮ AM

ভ*ঙ্গুর সড়ক যোগাযোগে জনদু*র্ভোগ, ঝু*লে আছে বাংলাবাজার সেতুর কাজ

ছবি:সংগৃহীত


সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সড়ক ও সেতুর বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে নৌকা এবং শুকনো সময়ে পায়ে হেঁটে চলাচল করতে বাধ্য হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের গুরুত্বপূর্ণ দনারাম-আতাসন-পীরের বাজার, ওসমানীগঞ্জ-বাংলাবাজার ও আজিজপুর-বাংলাবাজারসহ বেশ কয়েকটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি ও বন্যার কারণে সড়কের মাটি ও ইট সরে গিয়ে পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করেছে।

এদিকে বাংলাবাজার এলাকায় নির্মাণাধীন একটি সেতুর কাজ দীর্ঘদিন ধরে শেষ না হওয়ায় স্থানীয়রা ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ব্যবহার করে যাতায়াত করছেন। এতে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতারা বলেন, দ্রুত সড়ক ও সেতুর কাজ সম্পন্ন না হলে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়বে এবং এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে দ্রুত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাবাজার সেতুর নতুন নকশা অনুযায়ী কাজ শুরু হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সড়কের উন্নয়ন ও নতুন প্রকল্প গ্রহণের প্রস্তাবও প্রক্রিয়াধীন রয়েছে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনি শিগগিরই পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিদর্শন করে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান